Skip to content

মৌলভীবাজারে যৌথ অভিযানে বনফুলসহ ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসন ও ট্রাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে আজ (২ জুন) জেলা সদর এলাকার চাঁদনীঘাট, পশ্চিম বাজার ও কুসুমবাগ এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী এবং ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন।

ভোক্তাস্বার্থ বিরোধী কার্যকলাপের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৫৭,০০০ (সাতান্ন হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, খাদ্যদ্রব্যে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত মাছি পাওয়াসহ বিভিন্ন অভিযোগে এই জরিমানা করা হয়।

এসময় সদর মডেল থানার একটি পুলিশের টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়া জেলা প্রশাসনের অফিস সহকারী দিপঙ্কর রায় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী এবং ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট বা পণ্যের মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫