Skip to content

নেত্রকোনার দূর্গাপুরে একদিনে তিনটি অপমৃত্যু!

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় দূর্গাপুরে একদিনে তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে ডুবে একজন, বিষপানে এক গৃহবধূ ও ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে ডোবার পানিতে ডুবে রেজাউল ইসলাম (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, গতকাল রাতে খাওয়া দাওয়া করে বাহিরে গেলেও রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খোঁজাখুঁজি একপর্যায়ে ডোবার পাশে মোবাইল ফোন পড়ে থাকতে দেখে স্থানীয়রা ডোবায় নেমে তার মরদেহ উদ্ধার করে।  পরিবারের সদস্যরা জানান তিনি দীর্ঘদিন ধরেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
এছাড়াও চন্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষ পানে মাইফুল আক্তার (৪০) গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর রোগীর স্বজনরা দুইজন স্বাস্থ্য সহকারীকে অশালীন ভাষায় গালাগালি ও মারধর করেন বলেও অভিযোগ অভিযোগ রয়েছে।
অপরদিকে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঘরে ঝুলন্ত অবস্থায় ষাটোর্ধ্ব আবু তাহের নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, আবেদনের পরিপেক্ষিতে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গৃহবধূ মাইফুল আক্তারের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের পাঠানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫