Skip to content

সচেতনতামূলক বিজ্ঞাপনের মুখ বিপনু চৌধুরী

 

বিনোদন রিপোর্ট:

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এই বার্তাকে সামনে রেখে শুরু হয়েছে “আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রোজেক্ট—২”—এর আওতায় নতুন গণসচেতনতামূলক প্রচারণা। এই প্রোজেক্টের একটি অংশ হিসেবে নির্মিত হয়েছে একটি বিশেষ বিজ্ঞাপন যেখানে অংশ নিয়েছেন অভিনয় শিল্পী বিপনু চৌধুরী।

বিজ্ঞাপনটিতে মূলত শহরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, কিভাবে কমিউনিটি ক্লিনিক ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো নাগরিকদের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য পরামর্শের ক্ষেত্রে।

বিপনু চৌধুরী বলেন,
এই প্রজেক্টের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেটা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিল্পী হিসেবে আমি গর্বিত যে এর অংশ হতে পেরেছি।

প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগের অধীন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায়। এর মাধ্যমে দেশের ২৩টি সিটি কর্পোরেশন ও পৌরসভার অধীনে চালু রয়েছে শতাধিক নগর স্বাস্থ্যকেন্দ্র।

এই বিজ্ঞাপনটি গত সপ্তাহ থেকে টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণপরিবহনের ডিজিটাল স্ক্রিনে সম্প্রচার শুরু হয়েছে।

স্বাস্থ্যসেবায় সকলের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন প্রচারণা আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫