নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন মঙ্গলবার গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির আওতায় সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ এর অংশ হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাঞ্চনের ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্যাহ মান্নান সানি। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ—সভাপতি একেএম আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ¦ নজরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মিয়া, মহিলা দলের স্থানীয় সভাপতি আসমা আলম, যুবদল নেতা আতিকুর রহমান, নূর সালাম, আবু সায়েম, রাজিব আহম্মেদ প্রমুখ।
সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রাশাসন কাজ করছে। সকল সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। নতুন প্রজন্ম, প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তবেই গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির সার্থক হবে।
পরে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র—ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রূপগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
আপডেট :June 24, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
