মুহা: বেলাল হোসাইন
স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চায়না নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, চায়না নাগরিক মা ফিউবিন, বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, ঢাকার বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতার চায়না নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুরে চায়না নাগরিকসহ পাঁচজন গ্রেফতার
আপডেট :June 24, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
