আকিকুর রহমান রুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে:
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
২ জুলাই(বুধবার) সকাল সাড়ে ৭টায় উপজেলার মডেল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম এবং সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয়।
জানা গেছে, আনোয়ারা বেগম স্বপরিবারে বাসা পরিবর্তন করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে মাইক্রোবাসে রওনা দেন। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
