মোহাম্মদ দুদু মল্লিক
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীদের পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজি, শরিফ রব্বানী ও আব্দুল হান্নান।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুলাই দক্ষিণ কান্দুলী গ্রামে সীমানায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় জুয়েল পরিবারের সাথে দ্বন্দ্ব হয়। এরই জেরে পরবর্তীতে ছুটিতে এসে সেনা সদস্য শাকিল হোসেন শান্ত’র নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র জুয়েলের পরিবার ও বাড়ীঘরে ভাংচোর সহ হামলা চালায়। তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলেই হামলার শিকার হতে হচ্ছে এলাকাসীদের। সে কারণে সেনা সদস্যের অত্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবী করেন এলাকাবাসী।
ঝিনাইগাতীতে সেনাসদস্যের বিরুদ্ধে এলাকাবাসীদের মানববন্ধন
আপডেট :July 11, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
