নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশ দায়ের মহিদুল মন্ডল (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে জেল হাজতে পাঠায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা বলে।
আটককৃত মহিদুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মন্ডল ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মহিদুল মন্ডল নিজেকে ভারতীয় নাগরিক ও উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানান। পরের স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশসহ আইন—শৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
মহিদুল মন্ডল জানান, ভারতের দিল্লিতে দীর্ঘদিন ধরে ভাঙ্গারির ব্যবসা করে আসছেন। গত ১৫—১৬ দিন আগে ভারতে থাকা বাংলাদেশীদের সাথে কাজের আশায় অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বাংলাদেশিরা তাকে ফেলে চলে গেলে বিভিন্ন স্থান ঘুরে দুর্গাপুরে চলে আসে।
