Skip to content

রাজশাহীতে অস্ত্র মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ জুলাই) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫)। তিনি নগরীর মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার বাসিন্দা।
রোববার দিবাগত রাত ১টার দিকে র‍্যাব—৫ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, সোহেল বাবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করে আসছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তিনি হাতেনাতে গ্রেপ্তার হন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এ মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল রাজশাহীর একটি আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
র‍্যাব জানায়, গোয়েন্দা দলের নিবিড় নজরদারির পর তাঁর অবস্থান নিশ্চিত হলে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫