গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মিদের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪শ’ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মির সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক দুস্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।
উল্লেখ যে বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিক সহ শতাধিক মানুষ আহত হয়। এঘটনার দুই দিন পর আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করলো।
