Skip to content

টঙ্গীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে, ২ পুলিশ আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে গেল। এতে ট্রাফিক পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগ।

পুলিশ জানায়, বেপরোয়া গতির গাজীপুরগামী বালুবোঝাই একটি ট্রাক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) চাঁন মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক হারুন অর রশিদ ও বালুবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫