Skip to content

রৌমারীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইসপাড়া ব্রহ্মপুত্র নদ সংলগ্ন হলহলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে হলহলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে। এমন পদক্ষেপ আরও জোরদার করার দাবি জানান তারা। এ বিষয়ে সচেতন মহল প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, নদী ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা ভঙ্গের অপরাধে ১৫ (১) ধারায় তাকে শাস্তি দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫