Skip to content

নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার 

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অভিযানে নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ৪ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫