Skip to content

কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

 

কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ সংবাদ সম্মেলনে বলেন, “অর্গানোগ্রামের (সাংগঠনিক কাঠামো) সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তারা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে।”

এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে রিফাত রশিদ বলেন, “যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, সংগঠনকে শক্তিশালী ও শুদ্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫