গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতঃ মেধাবী ও অস্বচ্ছল ১হাজার ৯১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এমন উদ্যোগ নিলো প্রশাসন।
আজ সোমবার দুপুরে একাডেমিক ভবনের মুক্তমঞ্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি)সদস্য ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপ-উপাচার্য ড. মোঃ সোহেল হাসান, ট্রেজার মোহাম্মদ নাজমুল আহসান, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের ৮০০ জন মেধাবী শিক্ষার্থী ও ২৯১ জন অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে ২১ লাখ টাকার অনুদান তুলে দেন অতিথিবৃন্দ।
