Skip to content

রূপগঞ্জে বিএনপির বিজয় শোভাযাত্রা

আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি বিজয় শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। আজ ৫ আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল গোলচত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ—সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ জাকারিয়া ও উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়। এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন।
জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ফিরবে। খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।
পরে শহীদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য মোনাজাত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫