স্টাফ রিপোটার্র:
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে মঙ্গলবার (০৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ০৯ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ, সি এন্ড বি মোড়, রাজশাহীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান দিবস—২০২৫ কমিটির আহ্বায়ক রাজশাহী শিক্ষা বোর্ডের উপ—পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন। আরও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান দিবস—২০২৫ এর তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম।
পরে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থান দিবস—২০২৫ উপলক্ষ্যে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো. রহমাতুল্লাহ।
