Skip to content

শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি’র মায়াকাশি সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি’র) সদস্যরা অভিযান চালিয়ে ২,৫৭২ পিস মোবাইলের ডিসপ্লে এবং একটি মোটরসাইকেল জব্দ করেন।
বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা। তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে সর্ব সময়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫