ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদ ছাতক উপজেলা শাখা কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চিলিস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি ডাঃ আজগর আলীর সভাপতিত্বে ও ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমানের পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি রুমন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, এনামুল হক, মোঃ রাজু আহমদ, সিরাজুল ইসলাম, এস আর সোহেল, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি দিলোয়ার হুসেন, যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম, জেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মিয়া, ছাতক উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ জুবায়ের আহমদ প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ।
সভায় গণ অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর। এসময় গণঅধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম জায়েদ, মোহাম্মদ আলী লিলু, হাফিজ আবুল হোসেন মোল্লা, সহ সাধারণ সম্পাদক মাওলানা গোলজার আহমদ, রুবেল আহমদ, সেন্টু দাস হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ, আবুল আহসান মাহফুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, প্রবাসী বিষয়ক সম্পাদক শিবলু আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, যুব বিষয়ক সম্পাদক আক্তার আহমদ, কার্যকরী সদস্য শামসুল হক, রুহুল আমিন, জয়নাল আবেদীন, মাহফুজ আহমদ ও সোয়েব আহমদ উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
আপডেট :August 6, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
