Skip to content

কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলার পিপড়াসিট এলাকায় মাছের খামার কে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই মৎস্য খামারের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন, অভিযোগ পত্রে বাদী মুজিবুর রহমান উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিবাদী সেলিম মিয়া (৪০) পিতা মৃত হযরত আলীর গ্রাম পিঁপড়াসিট তিনি সহ আরো ৭ থেকে ৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোক জোরপূর্বক সম্পূর্ণ অন্যায় ভাবে ২২ একর জমির উপর নির্মিত আইডিয়াল মৎস্য খামারটি চাষাবাদ করে ভোগ দখল করে এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বলে খামারের আওতায় জমির মালিকদের কোন প্রকার জমির ভাড়া পরিশোধ করে নাই।
বাদী মুজিবুর রহমান তার অভিযোগে আরো উল্লেখ করেন বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর মৎস্য খামারের আওতাধীন জমির মালিকগণ গাবচালা এলাকার তালেব আলীর ছেলে নাজিমউদ্দিন এবং নয়াপাড়া এলাকার চানমিয়ার ছেলে আয়নাল হকের নিকট ছয় বছরের জন্য ভাড়া দেন কিন্তু ১ নম্বর বিবাদী সেলিম মিয়া আত্মগোপনে থেকে ওই মাছের খামারটি দখল করার জন্য আনিসুর রহমান (৪২) জসীমউদ্দীন (৩৩) মিনহাজ উদ্দিন (৫০) মাসুদ রানা (৪৫) আব্দুস সালাম (৪৫)সর্ব সাং পিপড়াসিট সহ অজ্ঞাত আরও৭ থেকে ৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন গত ৫ জুলাই সকালে ভেকু নিয়া ওই আইডিয়াল মৎস্য খামারটি দখলে নেয়ার পাঁয়তারা করে। সংবাদ পেয়ে বর্তমান যারা লিজ নিয়ে মৎস্য খামারটি পরিচালনা করছেন তারা বাঁধা প্রদান করেন এবং পরবর্তীতে কালিয়াকৈর থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে ভেকুটি জব্দ করেন।এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী সেলিম মিয়া ও অভিযোগে উল্লেখিত বিবাদীরা আইডিয়াল খামারের জমি লীজগ্রহীতাদ্বয় নাজিমুদ্দিন ও আয়নাল হক সহ ৫২জনের নিকট প্রতি শতাংশে ৪০০ টাকা করে ৮ লক্ষ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পরিবারসহ খুন জখমের ভয় ভীতি ও হুমকি প্রদান করেন।এ ব্যাপারে কালিয়াকৈর থানা পুলিশের উপ—পরিদর্শক মুক্তার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, গত ১ আগস্ট বাদীর দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং ৩নং আসামি পিঁপড়াসিট এলাকার জমির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৩৩)কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫