Skip to content

৯৬ ঘন্টা পর চন্দ্রঘোনা: রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু 

রাঙ্গামাটি প্রতিনিধি:
অবশেষে দীর্ঘ ৯৬ ঘন্টা পর সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা হতে রাঙ্গামাটি— বান্দরবন সড়কের চন্দ্রঘোনা— রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা সোমবার সকাল ৯ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গত ৭ আগস্ট সকাল ৭টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হলেও সোমবার (১১ আগস্ট) সকাল ৭টায় হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে সোমবার সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলীর নদীর দুই পাড়ে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন ফেরিতে উঠছে। আবার কিছু কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষা করছে। এসময় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় বাস চালক জামাল হোসেন, ট্রাক চালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মারমা এবং জীপ চালক মো: আলম এর সাথে। তাঁরা সকলে বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় গত ৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। সোমবার হতে ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট লাগব হবে।

এদিকে এদিন সকালে ফেরিঘাটে কথা হয রাঙামাটি হতে বান্দরবানগামী যাত্রী সরকারি কর্মকর্তা মোটর সাইকেল আরোহী বিদ্যুৎ শংকর ত্রিপুরা, রাইখালী কালামাইস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয়ময় তনচংগ্যা, শিক্ষক বিশু দাশ, কাপ্তাই রাইখালীর বাসিন্দা রবিন ভট্টাচার্য এবং বগারচর হাক্কানী হেফজখানা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫