গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে দোকানের বাকি টাকা চাওয়ায় ও নতুন করে বাকি না দেয়ায় স্থানীয় চিহ্নিত এক সন্ত্রাসীর গুলিতে ওই হোটেল মালিকের পুত্র ও এক নারী গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে উপজেলার নাপিত বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
গুলবিদ্ধ যুবক মোঃ ওয়াসিম মিয়া ও স্থানীয়রা জানান, বুধবার (১৩ আগষ্ট) দুপুরে প্রতিদিনের মতো নাপিতের বাজারে হোটেল (চায়ের দোকান) ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার পুত্র ওয়াসীম হোটেলের কাজ করছিলেন। এ সময় একই এলাকার স্থানীয় যুবক গোলাপ মিয়া তার দোকানে খেয়ে চলে যেতে ধরলে পূর্বের বাকি টাকা ও বর্তমান খাবারের টাকা চান দোকান মালিক সিদ্দিক। এনিয়ে দু—পক্ষের মধ্যে হট্রোগোল হলে কিছুক্ষণ পর গোলাপ বাড়ি থেকে পিস্তল এনে অতর্কিত হোটেল মালিককে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করেন। গুলিতে হোটেল মালিকের পুত্র ওয়াসিম ও তাদের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে গোলাপের ভাবী সেলিনা বেগম গুলিবিদ্ধ হন। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যান গোলাপ। ঘটনার পর আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। সন্ত্রাসী গোলাপ সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের মৃত: তয়েজ উদ্দিনের পুত্র। গাইবান্ধা— ৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির কথিত ভাগিনা হিসাবে পরিচিত ছিলেন।
গোলাপ দীর্ঘদিন ধরে বাবা মা—মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।
গাইবান্ধায় দোকানের বাকি টাকা চাওয়ায় দুই জন গুলিবিদ্ধ
আপডেট :August 13, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
