মোঃ মাসুদ রানা রাশেদ
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেছে মাছ ধরার উৎসব শুরু হয়েছে নদীর তীরবর্তী এলাকায়!
সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় পানির সমতল ৫১ দশমিক ৭২মিটার। (বিপৎসীমা ৫২দশমিক ১৫মিটার) যা বিপৎসীমার ৪৩সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে পানি কমে বিপৎসীমার নিচে থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী এলাকার মানুষ এবার আর বন্যার আশঙ্কা করছেন না। তবে মাছ ধরার উৎসব শুরু হয়েছে নদীর তীরবর্তী এলাকায়!
ইতিপূর্বে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের ২০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলেন।
পানির প্রবাহ কমে যাওয়ায় তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাটের ৫টি উপজেলার পানিবন্দি পরিবারগুলো ধিরে ধিরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। ইতিপূর্বে লালমনিরহাট জেলার কিছু কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়ে ছিলেন। যা দ্রুতই তা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছেন।
