Skip to content

লালমনিরহাটে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

মোঃ মাসুদ রানা রাশেদ
লালমনিরহাট প্রতিনিধি: সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুমানিক ৪টা ৪০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ১টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, রামখানা বিওপি’র আওতাধীন পশ্চিম রামখানা পর্ষদের কুটি (থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ২৫কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম। উক্ত অভিযানে কতিপয় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য বিশেষ কায়দায় মাটির নিচে পুতে রাখে। পরবর্তীতে সোর্সের দেয়া তথ্য মতে তল্লাশি করে মাটির নিচ হতে উল্লেখযোগ্য পরিমান ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় গাঁজা ২৫কেজি, যার সর্বমোট বাজার মূল্য ৮৭ হাজার ৫শত টাকা। এছাড়া মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫