Skip to content

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে র্যাবের মতবিনিময়

এম এম মামুন
রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র্যাব—৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় র্যাব—৫ রাজশাহীর সদর দপ্তরে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে। সাংবাদিকদের তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কথা জানান। সেই সঙ্গে কোনো তথ্য পেলে যাচাই—বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, র্যাব—৫ সবসময় অপরাধ ও মাদক নিমূলে কাজ করে যাচ্ছে। র্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনের্র্যাব অভিযান অব্যাহত থাকবে। এ সময় র্যাব—৫ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫