Skip to content

গাজীপুরের—২ আসন থেকে সংসদ প্রার্থী হতে চান আফজাল হোসেন কায়সার

স্টাফ রিপোর্টার
বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার গাজীপুর শহরের নগরভবন সংলগ্ন তাঁর বাসভবনে এক মতবিনিময় সভায় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি গাজীপুরের—২ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তিনি বলেন, ‘আমি জনগণের উন্নয়ন নিয়ে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে গাজীপুর—২ আসন থেকে আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করব।’

কায়সার আরও জানান, ‘গাজীপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে হলে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমি শহরের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম চালাতে চাই।’

তিনি তার রাজনৈতিক অতীত স্মরণ করে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে সর্বদা জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন এবং বিএনপির আন্দোলন—সংগ্রামে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে গেছেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সমাজের দর্পণ, জনগণের কণ্ঠস্বর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, তাই গাজীপুরবাসীর আশা—আকাঙ্ক্ষা তুলে ধরুন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, যুবদল নেতা মোখলেছুর রহমান, মোহাম্মদ রফিজ উদ্দিন, এ্যাডভোকেট লাবিব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, যারা কায়সারের পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। কায়সার সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতা ও উপস্থিতি আমার আগামী দিনের পথচলায় বড় প্রেরণা হবে। গাজীপুরবাসীর আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫