এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য, ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী—নওগাঁ মহাসড়কে উপজেলা সদর মোহনপুর মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সেনাবাহিনীর ক্যাম্প মোহনপুর কারিগরিতে অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত সেনাসদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি এখনও খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহনপুরে সেনাবাহিনীর পিকআপ ট্রাকের ধাক্কা, আহত ১০
আপডেট :August 26, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
