সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। এর ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠান।তারই প্রেক্ষিতেই মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার নাসিরাবাদ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চুক্তিপত্রের বাইরে অতিরিক্ত একটি ড্রেজার চালু অবস্থায় পাওয়া যায়। ড্রেজারটি সরিয়ে নেওয়ার পাশাপাশি ইজারা গ্রহীতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। এ সময় তাকে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনী।
এর আগে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, নাসিরাবাদ বালুমহালের নামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙন ও বন্যার ঝুঁকিও বেড়েছে। এদিকে সংবাদ প্রকাশ ও লিগ্যাল নোটিশের পর প্রশাসনের এই অভিযান নিয়ে শুরু হয়েছে নানা কানাঘুষা। দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে থাকা এ অবৈধ ড্রেজারগুলো চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, এত বড় ঘটনা প্রশাসনের সামনে থাকলেও তারা দীর্ঘদিন দেখেও না দেখার ভান করেছে।
অবৈধ বালু উত্তোলনে দুই লাখ টাকার জরিমানা
আপডেট :August 26, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
