Skip to content

চমক দেখাতে চান জামায়াতের তরুণ প্রার্থীরা

অন লাইন ডেস্কঃ
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় জামায়াতে ইসলামী। দলটি ৫ আগস্টের পর থেকেই জোর কদমে ভোটের প্রস্তুতি নিচ্ছে। সরব আন্দোলন আর নীরবে ভোটের প্রস্তুতি-এই দুই কৌশলে এগোচ্ছে দলটি।
জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানের কথা বারবার জানান দিচ্ছে জামায়াত। একই সুর উচ্চারিত হচ্ছে ইসলামী আন্দোলন, এনসিপিসহ তাদের সমমনা কয়েকটি দলের কণ্ঠেও।
আলোচ্য পদ্ধতির নির্বাচনের দাবিতে ইতোমধ্যে একাধিক কর্মসূচি পালন করেছে জামায়াত। এই দাবি পূরণ না হলে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না-এমন কথাও বলছেন দলটির সিনিয়র নেতারা। তবে প্রকাশ্যে এ ধরনের শক্ত ভাষা ব্যবহার করলেও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলটির প্রস্তুতি চোখে পড়ার মতো।
জামায়াতই দেশের প্রথম রাজনৈতিক দল যারা ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৯০ টিরও বেশি আসনে প্রার্থী ইতোমধ্যে ঠিক করে রেখেছে। এর মধ্যে বেশ কিছু আসনে চমক দেখাতে পারেন দলটির তরুণ নেতারা। ভোটারদের কাছে তাদের ইমেজ যথেষ্ট স্বচ্ছ।
প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী বাছাই করার পর শীর্ষ থেকে তৃণমূল জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনি তৎপরতায় সক্রিয় আছেন মঞ্চ-ময়দানে। দলের দায়িত্বশীল সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জামায়াতের নেতাকর্মীরা। নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন ইস্যুতে করছেন সভা-সমাবেশও। ভোটারদের আস্থা অর্জনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কী কী উদ্যোগ নেবে সেটিও জানান দিচ্ছেন নেতারা। এছাড়া বিগত সরকারের আমলে দল ও দলটির নেতাকর্মীদের ওপর নানা দমন-পীড়নের বিষয়টিও জনগণের কাছে তুলে ধরা হচ্ছে।
এরমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান দলটির অন্তত তিন ডজন তরুণ প্রার্থী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫