Skip to content

গাজীপুরে সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মিলল গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি সকালে তাল কুড়াতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন।দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপঝাড়ের ভেতর মাটির নিচে তাঁর লাশ দেখতে পান স্বজনেরা।
শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কমলা বেগম ওই গ্রামের মো.কদম আলীর স্ত্রী ।
কদম আলী বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আমি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। তখন আমার স্ত্রী কমলাও তাল কুড়াতে পাশের গাছতলায় যায়। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে তাকে খুঁজে পাইনি।নাতিকে জিজ্ঞেস করলে সে জানায়,দাদি কোথায় গেছে সে জানে না।এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরে স্বজন ও প্রতিবেশীরাও খোঁজ শুরু করে।
তিনি আরও বলেন,বেলা দেড়টার দিকে এক প্রতিবেশী ঝোপঝাড়ের মধ্যে খুঁড়ে রাখা মাটি দেখে সন্দেহ করে।তার ডাকচিৎকারে সবাই ছুটে আসে।পরে মাটি খুঁড়ে দেখা যায়, আমার স্ত্রীর গলাকাটা লাশ। দুই মাস আগে প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে সামান্য বিষয় নিয়ে বিরোধ হয়েছিল।তবে আর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। কী কারণে এভাবে হত্যা করা হলো, বুঝতে পারছি না।
প্রতিবেশী মনিরা খাতুন জানান, নিখোঁজ হওয়ার খবর শুনে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে খুঁড়ে রাখা মাটি চোখে পড়ে। তখন মাটি সরিয়ে দেখি কমলার গলাকাটা লাশ। তাঁর শরীরের কয়েকটি জায়গায় জখমের চিহ্ন ছিল। তিনি খুব ভালো মানুষ ছিলেন। কীভাবে এমন হত্যাকান্ড ঘটল,তা ভাবতেও পারছি না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫