Skip to content

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী ব্যুরো:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরীসহ ৯ টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলি।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হবে। র্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এতে অংশ নেবেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা—কর্মীরা। এছাড়াও দলীয় কার্যালয়ে রাতে আলোক সজ্জিতকরণ ও দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হবে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হবে।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড: সৈয়দ শাহীন শওকত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫