বিশেষ সংবাদদাতা:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার—উজ—জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান সেনাপ্রধান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপ—প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যার মধ্যে একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত।
প্রধান উপদেষ্টা বলেন, আমি জাতির কাছে একটি গম্ভীর অঙ্গীকার করেছি—এমন একটি নির্বাচন উপহার দিতে যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বৈশ্বিক আস্থা, এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে অনন্য হয়ে উঠবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
আপডেট :September 1, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
