রোকনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি আনন্দ মিছিলের আয়োজন করেছে।
র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হোতাপাড়া ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি ও রমজান আলী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, মানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম ও সাদ্দাম হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
