Skip to content

কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভুবন কুমার শীল
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে ১ কিলোমিটার ভাটিতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি রয়েছে।

কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৩—৪ দিন আগের মরদেহটি। এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫