Skip to content

খানসামায় মাদকসেবীকে ৪ মাসের কারাদণ্ড

নুর—আমিন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে দিনাজপুরের খানসামায় হাবিল (৪৫) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এই সাজা প্রদান করেন। আটক হাবিল উপজেলার আংগারপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী মুসাহার পাড়া এলাকায় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে থানা পুলিশের সদস্যরা আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫