Skip to content

ভাঙ্গুড়ায় বিএনপির নামে ভুয়া ফেইসবুক আইডি ব্যবহারকারি ওয়ালিদ হাসান নীরব গ্রেফতার

চলনবিল অঞ্চল প্রতিবেদকঃ
পাবনার ভাঙ্গুড়ায় রাজনৈতিক দল বিএনপির নাম ব্যবহার করে বিএনপি ভাঙ্গুড়া এই নামে ফেসবুক আইডি খুলে মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ভাঙ্গুড়া থানার বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য লিখে সব সময় পোস্ট দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করত। তাদের হয়রানি করত, টাকা দাবি করত, প্রচার করত অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা। সে ওই আইডিতে প্রচারের তালিকায় বেছে নিয়েছিল সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী প্রতিনিধিকে। পূর্বেই প্রচার করতো কোন দিন কি প্রচার হবে? ঠিক এই ভাবে যে সে যার নামে প্রচার করতে চাইত আগের দিন লিখত যে, কালকে রহিম বা করিমের আমলনামা আপনাদের সামনে প্রকাশ করা হবে কিন্তু সে একের পর এক অসত্য, বিভ্রান্তিকর তথ্য প্রচার করেই গেছে। এর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাদের নিকট তাদের দলের নাম ভাঙিয়ে বিএনপি ভাঙ্গুড়া নামক কুরুচিপূর্ণ প্রচারের আইডির প্রতিকার চেয়েছিল একাধিক সংবাদকর্মী। ভাঙ্গুড়া বিএনপি ওই আইডিটি তাদের নয় বলে থানায় অভিযোগও করেছেন। অবশেষে আইডি পরিচালনাকারী তার কৃতকর্মের ফল পেয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ সহ সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। জানা গেছে, আটকৃত এই ছেলেটির নাম ওয়ালিদ হাসান নিরব (২৩)। সে পৌর সদরের এসআর পাড়ার বাসিন্দা রবিউল হাসান ওরফে ভাদুর পুত্র।
আরো জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম সহ প্রায় অর্ধশত ফেইক আইডি সে চালাত। ২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে তিনি এই পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার এই মিথ্যা প্রচারের তালিকায় সাংবাদিক ও বিএনপি নেতা পর্যন্ত বাদ যায়নি। একসময় তার পোস্টে ভাঙ্গুড়ার দু/এক জন বিএনপি নেতা পর্যন্ত কমেন্ট করে প্রথমে সমর্থন দিয়ে জানাতেও দেখা গিয়েছে। কিন্তু গত রবিবার (১৪ তারিখে) দিবাগত রাতে তাকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ওয়ালিদ হাসান নীরব এর পিতা—দরিদ্র ভাদু এক সময় সাইকেলে করে দোকানে দোকানে পাউরুটি বেকারি, বিস্কিট বিক্রি করে সংসার চালাত। সাইকেল দুর্ঘটনায় নিরবের বাবা অসুস্থ হয়ে পড়লে বাবার ওই পেশা পুত্র বেছে নেন এবং সংসারের হাল ধরেন। অথচ সেই পরিবারের সন্তান হয়েও ওয়ালিদ হোসেন নীরব এমন ঘৃণ্য কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। সম্মানিত মহলের সকলে তাকে এবং তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত নীরবকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে এবং এদের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫