পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিবেদক :
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় ৫ টি স্পটে ৩ কিলোমিটার এলাকায় ৩০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ১ টি হোটেল কে ১ লাখ টাকা ও গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষ। ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আতলাসপুর এলাকায় ও আতলাপুর মধ্যপাড়া ২ কিলোমিটার এলাকায় ২৪০ টি বাড়ির ৩০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও মুড়াপাড়া একটাতা রেস্টুরেন্ট কে ১ লাখ টাকা জরিমানা ও একজন গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন, পেট্রোবাংলা ভিজিল্যাস্স টিম মোবাইল কোটে অংশগ্রহণ করেন। এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আপডেট :September 15, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
