Skip to content

কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, ১২ লক্ষ টাকার ক্ষতি

ভুবন কুমার শীল
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় ১২ লাখ টাকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর একটার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চার পাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের প্রতিবেশিরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদশীর্ সাইফুর, ফজল ও রফিকুল জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারি। মুহুর্তেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের কোন জিনিস পত্র বের করতে পারি নাই।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্না জড়িত কন্ঠে বলেন, হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেলো। ঘরে ধান, চাল সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে তার শখের পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫০ হাত সেমি পাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটিকে সরকারি ভাবে সহযোগিতা করা দরকার।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫