Skip to content

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

চলনবিল অঞ্চল প্রতিবেদক:
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ এ সারাদেশের ন্যায় ১৫ সেপ্টেম্বর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।

মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন ক্লাস সকল ছাত্রী, কর্মচারী ও অভিক্ষ শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

এ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল বক্তব্যে বলেন, বর্তমানে আধুনিক ডিজিটাল বিজ্ঞানের যুগে নারী শিক্ষা অন্যতম জ্ঞান অর্জন করে প্রথমে পরিবেশ ও সমাজকে সুন্দরভাবে সাজিয়ে দেশ ও বিশ্বকে এগিয়ে নিতে সাহায্য কাজ করছে এ সমাজের নারীরা, তাই তাদের অবশ্যই আগে নিজেকে জ্ঞান অর্জনের মাধ্যমে তৈরি হতে হবে। নারীরা জ্ঞান অর্জন করে সমাজকে এগিয়ে নিতে হবে। তবেই সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে।

এ সময়ে আরো বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রী কলেজ এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন কাজল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কামরুল ইসলাম বাবু, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম রতন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ লুৎফর রহমান প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মহিলা ডিগ্রী কলেজ এর সকল ছাত্রী, কর্মচারী ও অভিক্ষ শিক্ষকমন্ডলী।
ওরিয়েন্টেশন ক্লাস এর অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম ফারুক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫