এমএ কবির
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলা সহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় থানা পুলিশের এক এএসআই, একজন কনস্টেবল ও এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।
এ ঘটনায় রাতেই মামলা দায়ের ও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫) ও জোহরা বেগম (৪৫), রায়হান মিয়া (১৯) ও নুরুন্নাহার বেগম (৩৭)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের তিন সদস্যেও একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাজম আলী সহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পরিত্যক্ত রান্না ঘেও বসে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট লেনদেন করছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলী সহ অন্যদেও ধরতে চাইলে নারী—পুরুষসহ স্বজনরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং হামলা ঠেকাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পেও তাদেরকে উদ্ধার কেও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এদিকে, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত কেও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এই ঘটনায় জড়িতদেও বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪
আপডেট :September 17, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
