মোঃ সালাউদ্দিন
খাগড়াছড়ি আঞ্চলিক প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি এর সভাপতিত্বে সিন্দুকছড়ি জোন সদরে মাল্টিপারপাস শেডে মত বিনিময় সভায়, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য সত্যপ্রম্ন, মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাহা আলম, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ দেওয়ান মাতাব্বর সহ বন বিভাগের প্রতিনিধি, গুইমারা ও মানিকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, সাংবাদিক, বাজার কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার আগামী ২৭ সেপ্টেম্বর হতে দুর্গাপূজা হিন্দু ধর্মালম্বী যারা আছে তারা যেন তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সে ব্যাপারে আইন—শৃঙ্খলা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পাহাড়ে,পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।
ইদানিং অপহরণ, আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহব্বান করেন।
সনাবাহিনী কোন দলের না যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি আওতায় আনা হবে।
কানো এলাকায় কোনো প্রকার সন্ত্রাসমূলক কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বর্তমানে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার সেনাবাহিনীর নামে গুজব ছড়ানো হচ্ছে, তাই সকলকে সচেতন থাকতে বলেন।
পাহাড়ি বাঙালি শান্তি—শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা, অবৈধ কাঠ, বাঁশ পাচার, চোরাকারবারি, কারেন্টের অবৈধ সংযোগ, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, অবৈধ জমি দখল, পাহাড় ধস, রাস্তায় এলইডি ট্রাজেডি লাইট স্থাপন, বাজার সম্প্রসারণ যানজট নিরসন, মাদকদ্রব্য ঘুমখুন অপহরণ, অবৈধভাবে পাহাড়কাটা,বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা ও আইন—শৃঙ্খলার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সেনাবাহিনী কোন দলের নয়, যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে: জোন কমান্ডার
আপডেট :September 17, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
