ভুবন কুমার শীল
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরী দল দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। দুপুর ১টা পর্যন্ত ডুবুরী দল নিখেঁাজ ব্যক্তিকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি বলে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর জানিয়েছেন।
নিখোঁজ ব্যক্তি ওই ইউনিয়নের রতি সোলাগাড়ি মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকিরা(৬২)। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কারকারী। বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে টনি জাল দিয়ে ডাংরারহাট এলাকার সোলাগাড়ী মোহাম্মদ আলী মেম্ম্বারের বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে নিখেঁাজ হয়। এ সময় তার সাথে অপর সঙ্গীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস কমর্ীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টায় চালায়। পরে রংপুর থেকে ডুবুরী দল এসে নিখেঁাজ রহিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে নিখেঁাজ ব্যক্তিকে ৪ঘন্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিক করেছে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর।
রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ
আপডেট :September 18, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
