Skip to content

নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ 

নওগাঁ প্রতিনিধি:
‎নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পত্নীতলা ১৪ বিজিবির ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎এর আগে ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। পরে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশের এক চা দোকানের কাছে তাদের ঘোরাফেরা করতে দেখে আটক করে।
‎আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন-নাটোর জেলার মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খাঁ (২৫), মুকুল শেখ (২৫), মৃধুল শেখ (২০), সামির (১১), বিনা খাতুন (২৯), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), এলিনা খাতুন (২৮), জান্নাতুল সরকার (১০), জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মিরাজ শেখ (১৮)।
‎বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন।
‎আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫