Skip to content

হালিশহরে প্রস্তুতি মূলক ম্যাচে জিতলো সাদা দল

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে  আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে একাডেমির সদস্যদের
সাদা দল ৪-৩ গোলে কমলা দল কে পরাজিত করে।
সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের কাজল২ টি, রাহুল ও হাসান ১টি করে এবং পরাজিত দলের হয়ে আরিফ ২টি ও তৌসিফ ১টি গোল পরিশোধ করেছে।
জয়ী কমলা দল সমন্বিত একাদশ গঠন করে কাল শনিবার বিকেলে আমন্ত্রিত (অ-১৭ সবুজ)দলের সাথে খেলবে।
শুক্রবার‌ বিকেলের খেলাটি পরিচালনা করেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী শাখাওয়াত হোসেন ও সাইদুল ইসলাম।

প্রস্তুতি মূলক ম্যাচ পরিদর্শন করেছেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং অভিভাবক সদস্য ‌শান্তু দাশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫