Skip to content

অপরাধী যত শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয় 

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরের ব্যবসায়ী শাহ আলম সওদাগর হত্যা মামলার মূল আসামি লাভলু(৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্টানে রওনার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলোর কোদালের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় ব্যবসায়ী শাহ আলম। এ ঘটনার পর পরেই পালিয়ে যায় ঘাতক লাভলু।
নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলু তার দুইপুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুল সহ ৪জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অবশেষে হত্যাকান্ডের ৮দিন পর বিশেষ অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, লাভলু ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামী। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে সে কৌশলে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত লাভলুকে সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫