আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া গ্রামে।নিহতের মরদেহ নরসিংদীর মনোহরদী থানায় নিয়ে গেছে বলে জানা যায়।
জানা গেছে, কাপাসিয়ার সালদৈ এলাকার কাদির মিয়ার ৩টি গরু চুরি করে পিকআপ দিয়ে নিয়ে যাওয়ার সময় উপজেলার সনমানিয়া খোকা মার্কেট এলাকায় টহলরত পুলিশ টের পেয়ে পিকআপটিকে ধাওয়া করে। পরে পিকআপটি পালিয়ে যাওয়ার সময় কাপাসিয়া ও মনোহরদী সীমান্ত হাতিরদিয়া বাজারের সেতুতে চোরদের পিকআপ আটকে যায়। এ সময় চোরেরা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পিকআপ ও চুরি করা গরু ফেলে ব্রমপুত্র নদী সাতরায়ে পালিয়ে যায়। নদী সাতারায়ে পালানোর সময় রাসেল মিয়া নামের একজনের মৃত্যু হয়। নিহতের সাথে একটি এনআইডি কার্ড পাওয়া গেছে। যেখানে নাম লেখা রয়েছে রাসেল মিয়া বাবার নাম ফিরোজ মিয়া এবং গ্রাম চিনিশপুর নরসিংদী। তবে নরসিংদীর মনোহরদী থানায় মরদেহ নিয়ে গেলে মরদেহের ছবি ও ফিঙ্গার যাচাই করে পাওয়া গেছে মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া পিতা মৃত হাফিজ। বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাইদ চরপাড়া এলাকায়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
অপরদিকে চুরি হওয়া গরু তিনটি গরুর মালিক কাদিরকে বুঝিয়ে দিয়েছে এলাকাবাসী।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, গত রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও গ্রামবাসি গরু সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তি চোর কিনা নিশ্চিত নয় বলে জানান ওসি।
নরসিংদী মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল আকন্দ বলেন, নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া। সে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাইদ চরপাড়া এলাকার হাফিজের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কাপাসিয়ায় গ্রামবাসির ধাওয়ায় নদীতে ঝাপ দিয়ে গরু চোরের মৃত্যু
আপডেট :September 20, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
