Skip to content

সোনারগাঁয়ে মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিবেদক:
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে উক্ত বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রুপালী লাইফ ইনসুরেন্সে এর ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ ভুঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ—৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক, বিশেষ অতিথি সরকারি সফর আলী কলেজ এর সাবেক অধ্যাপক গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, ফয়েজ আহম্মেদ, উপজেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন, জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদুসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আরো বাড়াতে হবে সামনে যারা পরীক্ষা তাদেরকে আরো পড়ালেখায় মনোযোগী হতে হবে। শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে তাদের সন্তান কোথায় যায় কি করে তাদের হাতে স্মার্ট মোবাইল ফোন দেওয়া যাবে না। মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট সোনারগাঁ উপজেলার মধ্যে সেরা হতে এমন ভাবে এগিয়ে যেতে হবে। শিক্ষকরা ভালো স্টুডেন্টের প্রতি খেয়াল রাখতে হবে তাই আমরা চাই একটি ভালো রেজাল্ট এর মাধ্যমে অএ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫