Skip to content

সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক ও গণসংযোগ

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিবেদক :
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা শম্ভুপুরা ইউনিয়নে চরকিশোরগঞ্জ ৯ নং ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক গণসংযোগ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে চরকিশোরগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ উঠান বৈঠক কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার দেওয়া ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি এলাকায় লিফলেট বিতরণ কর্মসুচি চলমান আছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে বুকে লালন করে সব সঠিক ভাবে রাজনীতি করে এসেছি। আজ শম্ভুপুরা ইউনিয়ন বাসীর ব্যাপক সাড়া পেয়ছি সবাইকে নিয়ে এভাবেই এগিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে ও তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ বেকারত্ব দুর হবে শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে। তাই আমাদের সবাইকে ঐকবদ্ধ হয়ে সব সময় কাজ করতে হবে ও সুন্দর একটি সোনারগাঁ গড়ে তুলব ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫