সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ বড় কুপট বৈদ্য বাড়ি নদীর পাড় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্ডপে এ বছর উন্মোচিত হচ্ছে এক বিস্ময়কর সৃজন শৈলী ২১ ফুট উচ্চতার বিশ্ব রূপ দুর্গা। পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশ্বরূপের মাঝে মা দুর্গার আবির্ভাব, যা দর্শকের চোখে শুধু একটি প্রতিমা নয়, বরং সৃষ্টির অনন্ত মহিমার প্রতিচ্ছবি।
এই মন্ডপের ইতিহাসই হলো অভিনবত্বের ইতিহাস। কখনো ৩৫ ফুট কৈলাস পর্বত,কখনো ৪০ ফুট উঁচু যুগল শিব দুর্গা প্রতি বছরই নতুন থিমে আলোড়ন তোলে দক্ষিণ বড় কুপট। এ বছরও তার ব্যতিক্রম নয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর পাড়ে,বারো সিঁড়ি পেরিয়ে প্রতিমার সান্নিধ্যে পৌঁছানো মানেই দর্শকের মনে হবে এক আধ্যাত্মিক যাত্রা শুরু হলো।
প্যান্ডেলের অভিনবত্ব এবারের মন্ডপটি যেন এক জীবন্ত মন্দির। বাঁশ, কাপড়, কাঠ ও পরিবেশ বান্ধব উপকরণে তৈরি কাঠামোয় উঠে এসেছে বিশ্বরূপ দর্শন এর মহিমা। ভিতরে ঢুকলেই দর্শক নিজেকে খুঁজে পাবেন এক ভিন্ন জগতে আলোর ছটা,ছায়ার খেলা, এবং চার পাশের প্রাচীন শাস্ত্রীয় রূপ চিত্র দর্শণার্থীদের যেন নিয়ে যাবে স্বর্গীয় অভিজ্ঞতায়।
প্রতিমার অভিনবত্ব ২১ ফুট উচ্চতার মূর্তি শুধু আকারে নয়, তার রূপ মাধুর্য ও শিল্পী সত্ত্বায় অতুলনীয়। মায়ের চোখের দৃষ্টি, মুখের মায়াবী অভিব্যক্তি আর হাতে বিশ্ব রূপের ভঙ্গিমা সব কিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে ভক্তির পাশাপাশি এক অসাধারণ ভিজ্যুয়াল আর্ট। স্থানীয় শিল্পীরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে প্রতিমাটিকে সাজিয়েছেন এক আধ্যাত্মিক কাব্যের রূপে। নদীর পাড়ের মনোরম পরিবেশে দাঁড়িয়ে প্রতিমা যেন প্রকৃতি ও ভক্তির মেল বন্ধন ঘটিয়েছে।
অভিনব থিম বিশ্বরূপে মায়ের আবির্ভাব অন্য কোথাও দেখা যায়নি। প্যান্ডেলের প্রতিটি কোন দর্শকের চোখ ও মনে এক নতুন বিস্ময় সৃষ্টি করবে।
ভক্তি, শিল্পকলা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা তিনটি উপাদান এক সাথে মিলেছে এই আয়োজনে। দক্ষিণ বড় কুপট বৈদ্য বাড়ি নদীর পাড় পূজা মন্ডপে মা দুর্গার এই বিশ্বরূপ দর্শন একবার দেখলে হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই প্রতিমা ও প্যান্ডেল শুধু চোখকে নয়, আত্মাকেও পূর্ণ করবে শান্তি ও আনন্দে। তাই দেশ—বিদেশের সকল ভক্ত ও দর্শণার্থীদের প্রতি আন্তরিক আহ্বান এসে দেখে যান, মায়ের অপরূপ বিশ্বরূপ।
সাতক্ষীরার শ্যামনগরের ২১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা
আপডেট :September 22, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
