ফেনী জেলা প্রতিনিধি :
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার শহরের পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়া রায় চৌধুরীর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান ও পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিল জাহানসহ সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসবি, জেলার পুলিশ লাইন্স, জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
আপডেট :September 22, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
